লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কালিয়াকৈরে চুরির ঘটনায় ৬ জন যুবককে গ্রেফতার

 রিপোর্ট - স্বপন সরকার:   কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর  হাইটেক সিটির একটি নির্মাণাধীন ভবন থেকে  প্রায় ১ লক্ষ ২০ হাজার  টাকার মূল্যের তামার পাইপ ও বৈদ্যুতিক   তার চুরির  ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, বক্তারপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আল আমিন ওরফে বাবু (৩২) , একই এলাকার তোতা মিয়ার ছেলে সুমন (৩০), কামরুজ্জামান ওরফে বাক্কু (২৩), সুমন ওরফে রাসেল (২০) ও শাওন আজিম (৩৩), রবিউল ইসলাম গাজী(২২)।

পুলিশ সূত্রে জানা যায়,  হাইটেক সিটিতে  ই.এ.টি. এল ইনোভেশন হাব লিমিটেডের সাইট থেকে  ১৯ আগস্ট ১৪ টি এসির তামার পাইপ ও তামার তার চুরি হয়।  

এই ঘটনায় মামলা হলে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদ ভিত্তিতে  উপজেলার বিভিন্ন এলাকা  থেকে অভিযান চালিয়ে  ৬ জন যুবককে  গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে চুরি হওয়ার ১৪ টি তামার পাইপ ও ৩ কেজি গলানো তামার তার  এবং ২৫ কেজি বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। 

কালিয়াকৈর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা৷ (ওসি)  শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায়  ৬ জনকে  গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের  আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত মালের বিষয়ে আইনগত ব্যবস্থা  নেওয়া হচ্ছে।  এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা  হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে চুরির ঘটনায় ৬ জন যুবককে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

 রিপোর্ট - স্বপন সরকার:   কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর  হাইটেক সিটির একটি নির্মাণাধীন ভবন থেকে  প্রায় ১ লক্ষ ২০ হাজার  টাকার মূল্যের তামার পাইপ ও বৈদ্যুতিক   তার চুরির  ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, বক্তারপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আল আমিন ওরফে বাবু (৩২) , একই এলাকার তোতা মিয়ার ছেলে সুমন (৩০), কামরুজ্জামান ওরফে বাক্কু (২৩), সুমন ওরফে রাসেল (২০) ও শাওন আজিম (৩৩), রবিউল ইসলাম গাজী(২২)।

পুলিশ সূত্রে জানা যায়,  হাইটেক সিটিতে  ই.এ.টি. এল ইনোভেশন হাব লিমিটেডের সাইট থেকে  ১৯ আগস্ট ১৪ টি এসির তামার পাইপ ও তামার তার চুরি হয়।  

এই ঘটনায় মামলা হলে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদ ভিত্তিতে  উপজেলার বিভিন্ন এলাকা  থেকে অভিযান চালিয়ে  ৬ জন যুবককে  গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে চুরি হওয়ার ১৪ টি তামার পাইপ ও ৩ কেজি গলানো তামার তার  এবং ২৫ কেজি বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। 

কালিয়াকৈর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা৷ (ওসি)  শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায়  ৬ জনকে  গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের  আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত মালের বিষয়ে আইনগত ব্যবস্থা  নেওয়া হচ্ছে।  এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা  হচ্ছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি