মালয়েশিয়া ও চীন সফরের পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পরবর্তী সময়ে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারপ্রধানের সম্ভাব্য নয় দিনের এই যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে। একই সঙ্গে সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
ইতিমধ্যে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি 'নোট ভার্বাল'-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের মূল পর্বে বক্তব্যের পাশাপাশি বিভিন্ন হাই-লেভেল সাইডলাইন বৈঠক ও কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে নানা আলোচনা চললেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রয়টার্সকে জানান, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি।
যুক্তরাষ্ট্র সফরকালে সানফ্রান্সিসকোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায়ও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন