লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ডেপুটি স্পিকার

সমাজ বিনির্মাণে স্কুল-কলেজের শিক্ষকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা প্রাতিষ্ঠানিক চাকরি থেকে অবসর নিলেও তাদের মেধা, মননশীলতা ও অভিজ্ঞতা থেকে অবসর নেননি। তারা এখনো সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

রোববার (২৩ আগস্ট) বিকালে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি, দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে দেওয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও শ্রমের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, "একজন শিক্ষক একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গড়ে তুলতে মূল ভূমিকা পালন করেন।"

শিক্ষকদের এই অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগাতে স্কুল-কলেজের ব্যবস্থাপনা কমিটিতে (ম্যানেজিং কমিটি) অবসরপ্রাপ্ত শিক্ষকদের সভাপতি হিসেবে রাখার জন্য বিশেষ আহ্বান জানান তিনি। পাশাপাশি উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্পৃক্ত করার অনুরোধ জানান।

বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে এবং শিক্ষক মোজাম্মেল হক ও আশরাফুল উলুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা

  • উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত

  • উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ শহীদুল্লাহ খান, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেছ গণিসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি