লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কালিয়াকৈরে কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টায় এক যুবকের কারাদণ্ড

রিপোর্ট - স্বপন সরকার : কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  অপ্রাপ্ত কিশোরীর  গোসলের ভিডিও গোপনে মোবাইল ফোনে  ধারণের চেষ্টার দায়ে ফুলচান নামে (৩৮) এক  যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  এ এইচ এম ফখরুল হোসাইন এ আদেশ  প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত যুবক হলেন, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ ফানাপুর গ্রামের আনসার আলীর ছেলে ফুলচান মিয়া । 

 ভ্রাম্যমান  আদালত সূত্রে জানা যায়,  ওই যুবক তার স্ত্রীকে নিয়ে ছয়মাস আগে সফিপুর বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে উঠে। তার স্ত্রী স্থানীয় একটি মহিলা পার্লারে কাজ করে। এদিকে শনিবার বিকালে একই বাড়ির ভাড়াটিয়া অপ্রাপ্ত  কিশোরী গোসল করতে গেলে ওই যুবক মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারনের সময় স্থানীয়রা খোঁজ পেয়ে ওই যুবককে আটক  করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। পরে ওই যুবককে রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে  ফুলচান মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। পরে থানার মাধ্যমে  তাকে জেল হাজতে পাঠানো হয়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে  ধারণের চেষ্টার অভিযোগে এক যুবককে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে তাকে  জেল হাজতে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টায় এক যুবকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

রিপোর্ট - স্বপন সরকার : কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  অপ্রাপ্ত কিশোরীর  গোসলের ভিডিও গোপনে মোবাইল ফোনে  ধারণের চেষ্টার দায়ে ফুলচান নামে (৩৮) এক  যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  এ এইচ এম ফখরুল হোসাইন এ আদেশ  প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত যুবক হলেন, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ ফানাপুর গ্রামের আনসার আলীর ছেলে ফুলচান মিয়া । 

 ভ্রাম্যমান  আদালত সূত্রে জানা যায়,  ওই যুবক তার স্ত্রীকে নিয়ে ছয়মাস আগে সফিপুর বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে উঠে। তার স্ত্রী স্থানীয় একটি মহিলা পার্লারে কাজ করে। এদিকে শনিবার বিকালে একই বাড়ির ভাড়াটিয়া অপ্রাপ্ত  কিশোরী গোসল করতে গেলে ওই যুবক মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারনের সময় স্থানীয়রা খোঁজ পেয়ে ওই যুবককে আটক  করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। পরে ওই যুবককে রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে  ফুলচান মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। পরে থানার মাধ্যমে  তাকে জেল হাজতে পাঠানো হয়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে  ধারণের চেষ্টার অভিযোগে এক যুবককে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে তাকে  জেল হাজতে পাঠানো হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি