স্বপন সরকার: কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় শ্রেনীর এক শিশু(৭) শিক্ষার্থীকে খাবারের লোভ দেখিয়ে পাশের একটি জঙ্গলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে এক যুবকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। বুধবার বিকালে পৌরসভার কালামপুর খাজারডেক এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
আটককৃত সুজন মিয়া(৩০), মৌচাক ইউনিয়নের ভূলুয়া এলাকার আব্দুল খালেকের ছেলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও তার বিরুদ্ধে একাধিক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার বিকালে শিশুটি স্থানীয় একটি বিদ্যালয় থেকে ফেরার পথে ওই যুবক খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি জঙ্গলে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এবং শরীরের বিভিন্ন অংশে র্স্পশ করে। এসময় মেয়েটির ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে র্সোপদ করে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক শিশুকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। সম্প্রতি কয়েক মাস আগে এক শিশুর সাথে একই ঘটনায় দুই মাস কারাবাসের পর জামিনে মুক্তি পায়।
মৌচাক ইউনিয়নের ৪ নং ওর্য়াডের ইউপি সদস্য মোস্তফা দেওয়ান পাপ্পু বলেন, ওই যুবকের বিরুদ্ধে এর আগেও শিশুদের যৌন হয়রানির অভিযোগ আছে। আজকেও সে একই ঘটনা ঘটিয়েছে। আমরা এই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজন নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন