আবদুর রাজ্জাক : কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় শীলখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ২৮৪ ক্যান বিয়ারসহ আজিজুল হক নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে ৬৪ বিজিবির সদস্যরা।
আটককৃত আজিজুল হক টেকনাফ থানার শাহপরীর দ্বীপ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক জানান, গত ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেলে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। তল্লাশিকালে প্রাইভেটকারের পেছনের বক্সে থাকা ব্যাগের ভেতর থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয় এবং যাত্রী আজিজুল হককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি কম দামে কক্সবাজার থেকে বিয়ারগুলো কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফ নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া বিজিবির অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি কেবল সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন