প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কালিয়াকৈরে পরিবহন শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা,গ্রেপ্তার-১

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে আকাশ মিয়া নামের এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার কালিয়াকৈর টাক ষ্ট্যান্ড এলাকায়। হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শাকিল হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

নিহত আকাশ মিয়া(২৫)নওগাঁর বদলগাছি থানার নুনুজ আতাপারা গ্রামের মোহাম্মদ মজিদুল ইসলাম বাবুর ছেলে। সে রাজধানী পরিবহনের চালকের সহকারী হিসেবে কাজ করতো।

গ্রেপ্তারকৃত শাকিল হোসেন(২৭) টান কালিয়াকৈর এলাকার মোঃ শাহ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী পরিবহনের শ্রমিক আকাশ মিয়া গতকাল শনিবার রাতে ডিউটি শেষে বাসায় ফিরছিল। ফেরার পথে  কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড  এলাকায়  পৌছালে কয়েকজন যুবক এসে আকাশের পথরোধ করে। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তারা আকাশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে  গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং রাতেই অভিযোন চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিল হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করে।

এঘটনায় নিহতের বাবা মজিদুল ইসলাম বাবু বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, ছুরিকাঘাত করে পরিবহন শ্রমিককে হত্যার ঘটনায় শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া ঘটনায় জড়িত বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

কালিয়াকৈরে পরিবহন শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা,গ্রেপ্তার-১

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি