প্রাইম টিভি

আকাশ ড্রামায় মুক্তি পেল নতুন নাটক ‘সুজন সখীর প্রেম’

নাটকঃ ‘সুজন সখীর প্রেম’

বিনোদন প্রতিবেদক:

জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম আকাশ ড্রামায় মুক্তি পেয়েছে নতুন বাংলা একক নাটক ‘সুজন সখীর প্রেম’। প্রেম, আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের বাস্তবতার গল্প নিয়ে নির্মিত নাটকটি মুক্তির পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এস কে আকাশ ও এশা আহমেদ বেলি। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিশতি, পারভিন, খায়রুল, ফারদিন, রোহান ও শুভ। বিশেষ চরিত্রে দেখা গেছে নাটকটির নির্মাতা জয় রাফিকে।

‘সুজন সখীর প্রেম’ নাটকের গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুস সামাদ কাদেরী। নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন জয় রাফি ও আব্দুস সামাদ কাদেরী। প্রযোজনায় রয়েছেন এস কে আকাশ

নাটকটির চিত্রগ্রহণ, সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের দায়িত্ব পালন করেছেন জীবন চন্দ্র দাস। শব্দ বিন্যাস ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন এসডি সাগর। সহকারী পরিচালক হিসেবে ছিলেন রুহান। ফটোগ্রাফিতে আসরাফুল, মেকআপে আজিজুল, লাইটে সাঈদ এবং পাবলিসিটি ডিজাইনে আরিফ দায়িত্ব পালন করেছেন।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা জয় রাফি বলেন,

“‘সুজন সখীর প্রেম’ শুধু একটি প্রেমের গল্প নয়। এর মধ্যে ভালোবাসা, আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের বাস্তবতার নানা দিক তুলে ধরা হয়েছে। দর্শকদের বিনোদনের পাশাপাশি গল্পের মাধ্যমে তাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।”

নির্মাতারা জানান, দর্শকদের চাহিদা ও মানসম্মত বিনোদনের বিষয়টি মাথায় রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশ বাংলা টিভি

নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের প্রত্যাশা, ‘সুজন সখীর প্রেম’ দর্শকদের মাঝে সাড়া ফেলবে এবং গল্প ও অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

আকাশ ড্রামায় মুক্তি পেল নতুন নাটক ‘সুজন সখীর প্রেম’

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি