সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে নিজের সদ্য এসএসসি পাস করা মেয়েকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার চাঞ্চল্যকর অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আবুল মঞ্জুর মিঠু উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী তরুণী এ বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজ বাড়িতে মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান বাবা মিঠু। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী চিৎকার করলে পরিবার ও আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন। এতে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
এ ঘটনায় অভিযুক্ত মিঠুর নিজ মা আনজু আরা (ভুক্তভোগীর দাদি) বাদী হয়ে ছেলে আবুল মঞ্জুর মিঠুর বিরুদ্ধে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ধামইরহাট থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মিঠুকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) বজেন্দ্রনাথ বলেন, "অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক প্রক্রিয়াকরণ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন