প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মির্জা ফখরুল, ছাড়লেন দলীয় পদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনের পরপরই মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

মনোনয়ন চূড়ান্তের লক্ষ্যে সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব এবং জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন।

উক্ত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ জিকে গউছ, আশরাফ উদ্দিন নিজান ও রকিবুল ইসলাম বকুলসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মির্জা ফখরুল, ছাড়লেন দলীয় পদ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনের পরপরই মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

মনোনয়ন চূড়ান্তের লক্ষ্যে সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব এবং জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন।

উক্ত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ জিকে গউছ, আশরাফ উদ্দিন নিজান ও রকিবুল ইসলাম বকুলসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি