প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ট্রাইব্যুনালে অডিও উপস্থাপন

জুলাই আন্দোলনকারীদের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন—এমন অভিযোগের সমর্থনে একটি অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক মন্ত্রী হাছান মাহমুদের কথোপকথনের কয়েকটি অডিও রেকর্ড যুক্তিতর্কের শুনানিতে উপস্থাপন করা হয়।

ট্রাইব্যুনালে উপস্থাপিত রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে শেখ হাসিনা বলেন, ‘ওরা কিন্তু সব ওই জায়গায় আবার তৈরি হচ্ছে, শুধু আগুন দিয়ে পুড়াবে সব।’ এর জবাবে হাছান মাহমুদকে ‘হ্যাঁ’ বলতে শোনা যায়।

এরপর শেখ হাসিনা বলেন, ‘না, আমাদের লোক থাকতে বলো...। ওরা আগুন দিয়ে পুড়াবে তো, তাদের বাড়ি-গাড়ি আছে, এখন সেগুলো পাবলিক দিয়ে পুড়াবে আর কী করবে।’ এ সময় হাছান মাহমুদকে ‘জি জি’ বলতে শোনা যায়।

কথোপকথনের একপর্যায়ে শেখ হাসিনা আরও বলেন, ‘এখন অন্য কিছু করে লাভ নাই। তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব।’

এ ছাড়া একই শুনানিতে আন্দোলনকারীদের জমায়েত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশ এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর বিষয়ে কথোপকথনের আরও কিছু অডিও রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

এসব অডিও রেকর্ড মামলার যুক্তিতর্কের শুনানিতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনাল এসব প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পর্যালোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

জুলাই আন্দোলনকারীদের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন—এমন অভিযোগের সমর্থনে একটি অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক মন্ত্রী হাছান মাহমুদের কথোপকথনের কয়েকটি অডিও রেকর্ড যুক্তিতর্কের শুনানিতে উপস্থাপন করা হয়।

ট্রাইব্যুনালে উপস্থাপিত রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে শেখ হাসিনা বলেন, ‘ওরা কিন্তু সব ওই জায়গায় আবার তৈরি হচ্ছে, শুধু আগুন দিয়ে পুড়াবে সব।’ এর জবাবে হাছান মাহমুদকে ‘হ্যাঁ’ বলতে শোনা যায়।

এরপর শেখ হাসিনা বলেন, ‘না, আমাদের লোক থাকতে বলো...। ওরা আগুন দিয়ে পুড়াবে তো, তাদের বাড়ি-গাড়ি আছে, এখন সেগুলো পাবলিক দিয়ে পুড়াবে আর কী করবে।’ এ সময় হাছান মাহমুদকে ‘জি জি’ বলতে শোনা যায়।

কথোপকথনের একপর্যায়ে শেখ হাসিনা আরও বলেন, ‘এখন অন্য কিছু করে লাভ নাই। তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব।’

এ ছাড়া একই শুনানিতে আন্দোলনকারীদের জমায়েত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশ এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর বিষয়ে কথোপকথনের আরও কিছু অডিও রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

এসব অডিও রেকর্ড মামলার যুক্তিতর্কের শুনানিতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনাল এসব প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পর্যালোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি