প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ডিএমপির সাত এডিসি-এসির পদে রদবদল

ডিএমপির সাত এডিসি-এসির পদে রদবদল

রিপোর্ট: শ্রাবণ আহমেদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারের (এসি) পদে রদবদল করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/টুআইসি) মো. আল আমিন হোসাইনকে একই বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বাড্ডা জোন) পদে পদায়ন করা হয়েছে। তিনি ৩০তম বিসিএসের কর্মকর্তা।

প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ), ট্রাফিক-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে। তিনি ৩৫তম বিসিএসের কর্মকর্তা।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর), তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে। তিনি ৩৭তম বিসিএসের কর্মকর্তা।

সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিবকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা-পূর্ব), উত্তরা বিভাগে পদায়ন করা হয়েছে। তিনি ৪১তম বিসিএসের কর্মকর্তা।

সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে সহকারী পুলিশ কমিশনার (ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন), গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।

উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা-পূর্ব) মো. হাবিবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩), অপারেশনস বিভাগে পদায়ন করা হয়েছে।

পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) শাহিবুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার), লজিস্টিকস বিভাগে পদায়ন করা হয়েছে।

এদিকে, গত ৬ আগস্টের অফিস আদেশে মো. তানিয়া সুলতানাকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও), ট্রাফিক-তেজগাঁও বিভাগে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ডিএমপির সাত এডিসি-এসির পদে রদবদল

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি