শিশির আলম, উল্লাপাড়া প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হড় ইউনিয়নের তেতুলিয়া গ্রামের একটি মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মসজিদের ভেতরে থাকা আলমারি ভেঙে নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
গতকাল রোববার (৯ আগস্ট) রাতে এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা।
মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৮ আগস্ট) জোহরের নামাজের পর মসজিদ ফাঁকা ছিল। বিকেলে আসরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা ও পরিচালনা কমিটির সদস্যরা দেখতে পান মসজিদের ভেতরের আলমারিটি ভাঙা অবস্থায় পড়ে আছে। পরে তল্লাশি করে দেখা যায়, আলমারির ভেতরে সংরক্ষিত মসজিদের তহবিলের নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা চুরি হয়ে গেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের আটক করে চুরি হওয়া টাকা উদ্ধারে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন