২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেনি, অর্থাৎ পাসের হার শূন্য শতাংশ।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ শিক্ষামন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের তালিকায় সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বোর্ডভিত্তিক 'শূন্য পাসের' প্রতিষ্ঠানের তালিকা:
মাদ্রাসা শিক্ষা বোর্ড: ২২৬টি প্রতিষ্ঠান
সাধারণ ৯টি শিক্ষা বোর্ড: ৫৭টি প্রতিষ্ঠান
কারিগরি শিক্ষা বোর্ড: ২৯টি প্রতিষ্ঠান
বিদেশি কেন্দ্র: ১টি প্রতিষ্ঠান

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন