লগইন
প্রাইম টিভি
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগী গ্রেপ্তার

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শাহজাদপুরে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পুলিশের

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

কটিয়াদীতে সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার- ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. জাকির হোসেন (৩০) নামে এক সৌদি প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যায় নারী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা (কুড়িখাই-মাগুরা) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা এলাকার মো. শিবলু মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন তিনি। প্রায় ছয় মাস আগে প্রবাসের কর্মজীবন শেষ করে দেশে ফিরে আসেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর জাকির হোসেন চাতল এলাকার মাগুরা ভিটা বিলে টর্চলাইটের আলোয় মাছ শিকারে বের হন। বাড়ি থেকে বিলটির দূরত্ব খুব বেশি নয়। কয়েক ঘণ্টা পর বাড়ির পিছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে  নিহত  জাকিরের বোন জামাই হান্নান তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার বুকে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল।

পরে হান্নানের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহতের বোন-জামাই হান্নান মিয়া বলেন, বাড়ির পেছনে গেলে তিনি জাকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তদন্তে নামে। রাতে অভিযান চালিয়ে একই এলাকার মাগুরা ভিটা গ্রামের রুবেল মিয়া (২৬), সুমি আক্তার (২৫) এবং আবেদা খাতুন (৬০) কে আটক করে। 

এ ঘটনায় রোববার (৯ আগস্ট) বিকেলে নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে ৩ জনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেখানে নিকটাত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

জামাল উদ্দিন 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি 

১০ আগস্ট ২০২৬ 

০১৩১৫৬৫১৮৯৬ 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কটিয়াদীতে সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার- ৩

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি