প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহাসিক আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছে আল্লামা শফীর কবর জিয়ারত করেন তিনি।

কবরের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সূরা ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত ও দ্রাজাত বুলন্দির জন্য বিশেষ দোয়া করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক (প্রিন্সিপাল) মাওলানা খলিল আহমদ কুরাইশি।

কবর জিয়ারত শেষে মাদ্রাসার মহাপরিচালক প্রধানমন্ত্রীকে দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে উপস্থিত প্রবীণ আলেম-ওলামা ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন ও কুশল বিনিময় শেষে মাদ্রাসা প্রাঙ্গণ ত্যাগ করার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা হাজারও শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

উল্লেখ্য, আল্লামা শাহ আহমদ শফী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ছাড়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান এবং ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক ছিলেন। ১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণের পর টানা ৩৪ বছর তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর এই প্রবীণ আলেম মৃত্যুবরণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহাসিক আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছে আল্লামা শফীর কবর জিয়ারত করেন তিনি।

কবরের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সূরা ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত ও দ্রাজাত বুলন্দির জন্য বিশেষ দোয়া করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক (প্রিন্সিপাল) মাওলানা খলিল আহমদ কুরাইশি।

কবর জিয়ারত শেষে মাদ্রাসার মহাপরিচালক প্রধানমন্ত্রীকে দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে উপস্থিত প্রবীণ আলেম-ওলামা ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন ও কুশল বিনিময় শেষে মাদ্রাসা প্রাঙ্গণ ত্যাগ করার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা হাজারও শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

উল্লেখ্য, আল্লামা শাহ আহমদ শফী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ছাড়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান এবং ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক ছিলেন। ১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণের পর টানা ৩৪ বছর তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর এই প্রবীণ আলেম মৃত্যুবরণ করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি