প্রাইম টিভি

ডন গ্রেপ্তার, যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন গ্রেপ্তার হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন সালমানের মা নীলা চৌধুরী।

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় সিআইডি অভিনেতা ডনকে গ্রেপ্তার করে।

ছেলে হত্যার বিচারের দাবিতে দীর্ঘ কয়েক দশক ধরে লড়াই করে আসা নীলা চৌধুরী ডনের গ্রেপ্তারের খবর শুনে বলেন, "সালমান আমার সন্তান। সে আমার বুকের মধ্যে আছে, সবসময় থাকবে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই ডন।"

ক্ষোভ প্রকাশ করে নীলা চৌধুরী আরও বলেন, "শুধু হত্যাকাড়েই ক্ষান্ত হয়নি, সালমানের মৃত্যুর পর সে আমাকে নানাভাবে অপমান-অপদস্থ করেছে। আমার মৃত সন্তানের নামে অসংখ্য মিথ্যা অপবাদ ছড়িয়েছে। আজ সে গ্রেপ্তার হয়েছে, ইনশাআল্লাহ আদালতের বিচারে একদিন সব সত্য উন্মোচিত ও প্রমাণিত হবে।"

বর্তমান প্রশাসন ও বিচার ব্যবস্থার প্রতি নিজের আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, "আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। সালমান হত্যার সঙ্গে যুক্ত প্রতিটি আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমি আশাবাদী, জীবনের শেষপ্রান্তে এসে হলেও আমার সন্তান হত্যার সঠিক বিচার পাব।"

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু ঘটে। পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। দীর্ঘ আইনি লড়াই ও তদন্তের পর মামলাটিতে ১১ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় রয়েছেন সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবিনা জামান (রুবি), আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ডন গ্রেপ্তার, যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি