প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

নির্বাচনের সময় ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় যেভাবে হেফাজতে ইসলাম বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও একইভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, "বিগত নির্বাচনে আপনারা একসঙ্গে থেকে কাজ করেছেন। ফলে বিপদ থেকে আমরা দেশকে মুক্ত করেছি। তবে সমস্যা এখনো পুরোপুরি শেষ হয়নি। আমরা হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব।"

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। মূলত হেফাজত আমিরের দোয়া নিতেই তিনি সেখানে যান।

দেশের বিদ্যমান নানা সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "বিগত ফ্যাসিবাদের সময়ে আপনারা দেখেছেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে। নির্বাচনের পরও আমরা নানা জটিলতা ও সমস্যার মুখোমুখি হচ্ছি। তবে নিশ্চিত করছি, দেশের বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান দ্রুত করা হবে। আগামী দিনেও আমরা সবাই একসঙ্গে থাকব।"

গ্যাস সংকট প্রসঙ্গে কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, "বিগত স্বৈরাচারী শাসনের সময় দেশে নিজেদের গ্যাস সম্পদ আছে কি না, তা অনুসন্ধানের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে বিদেশিদের হাতে গ্যাস তুলে দেওয়া হয়েছে এবং অন্য দেশ বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে গেছে।"

ফটিকছড়ির স্থানীয় নানামুখী সমস্যা ও দাবির বিষয়ে তারেক রহমান বলেন, "এখানে স্বাস্থ্যসেবা ও ভালো হাসপাতালের ঘাটতি আছে, শিক্ষার উপযুক্ত পরিবেশ এবং কর্মসংস্থানের দাবি রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাও প্রকট। এসব সমস্যা সমাধানে সরকার দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।"

এর আগে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় অবতরণ করে। সেখান থেকে কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে সড়কপথে প্রায় ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি