প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

জেআইসি সেলে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত।

ওয়ান-ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি গোপন সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের জেআইসি সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, তদন্তে বিভিন্ন সাক্ষীর বর্ণনা থেকে তারেক রহমানকে সেখানে নেওয়া ও নির্যাতনের তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, জেআইসি সেলটি ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত ছিল। সেখানে ভিন্নমতের অনেক ব্যক্তিকে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে তদন্তে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

জেআইসি পরিদর্শনের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলের বর্তমান অবস্থা, সেখানে থাকা আলামত ও তথ্য-প্রমাণ সম্পর্কে ধারণা নেওয়া ন্যায়বিচারের স্বার্থে গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, ৫ আগস্টের পর জেআইসি সেলের কিছু তথ্য-প্রমাণ নষ্ট হওয়ার অভিযোগও তদন্তে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

জেআইসি সেলে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

ওয়ান-ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি গোপন সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের জেআইসি সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, তদন্তে বিভিন্ন সাক্ষীর বর্ণনা থেকে তারেক রহমানকে সেখানে নেওয়া ও নির্যাতনের তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, জেআইসি সেলটি ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত ছিল। সেখানে ভিন্নমতের অনেক ব্যক্তিকে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে তদন্তে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

জেআইসি পরিদর্শনের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলের বর্তমান অবস্থা, সেখানে থাকা আলামত ও তথ্য-প্রমাণ সম্পর্কে ধারণা নেওয়া ন্যায়বিচারের স্বার্থে গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, ৫ আগস্টের পর জেআইসি সেলের কিছু তথ্য-প্রমাণ নষ্ট হওয়ার অভিযোগও তদন্তে এসেছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি