প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ার কারসাজির তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই চার্জশিট

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, মামলাটির তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ ধাপের কিছু প্রক্রিয়া চলমান রয়েছে। এসব কাজ শেষ হলেই দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে।

দুদক সূত্র জানায়, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দলিলপত্র পর্যালোচনা করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন—সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।

দুদক জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। অভিযোগপত্র আদালতে দাখিলের পর মামলার পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ার কারসাজির তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই চার্জশিট

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, মামলাটির তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ ধাপের কিছু প্রক্রিয়া চলমান রয়েছে। এসব কাজ শেষ হলেই দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে।

দুদক সূত্র জানায়, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দলিলপত্র পর্যালোচনা করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন—সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।

দুদক জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। অভিযোগপত্র আদালতে দাখিলের পর মামলার পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি