প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

সচিব পদে পদোন্নতি পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক

জিয়াউল হক

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২ আগস্ট মো. জিয়াউল হককে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ওই আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই বিপিসির তৎকালীন চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এরপর গত ২ আগস্ট মো. জিয়াউল হককে বিপিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এবার সচিব পদে পদোন্নতির মাধ্যমে তাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সচিব পদে পদোন্নতি পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২ আগস্ট মো. জিয়াউল হককে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ওই আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই বিপিসির তৎকালীন চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এরপর গত ২ আগস্ট মো. জিয়াউল হককে বিপিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এবার সচিব পদে পদোন্নতির মাধ্যমে তাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি