প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে রাজধানীর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘রঙ তুলিতে জুলাই ২৪’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুশিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বুধবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। প্রথম বিভাগে ৫ থেকে ৮ বছর বয়সী এবং দ্বিতীয় বিভাগে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। শিশুরা তাদের রঙ-তুলির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং ইতিহাসকে ফুটিয়ে তোলার চেষ্টা করে।

প্রতিযোগিতা পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

এ সময় শওকত আরা আক্তার বলেন, “জুলাই শুধু একটি সময় নয়, এটি জাতির চেতনা ও প্রেরণার প্রতীক। শিশুদের রঙ-তুলিতে সেই চেতনার প্রতিফলন ঘটেছে, যা নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেবে।”

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, “শিশুদের আঁকা ছবিতে তারা কীভাবে জুলাইকে উপলব্ধি করেছে, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে দেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানার সুযোগ করে দেবে।”

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে রাজধানীর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘রঙ তুলিতে জুলাই ২৪’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুশিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বুধবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। প্রথম বিভাগে ৫ থেকে ৮ বছর বয়সী এবং দ্বিতীয় বিভাগে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। শিশুরা তাদের রঙ-তুলির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং ইতিহাসকে ফুটিয়ে তোলার চেষ্টা করে।

প্রতিযোগিতা পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

এ সময় শওকত আরা আক্তার বলেন, “জুলাই শুধু একটি সময় নয়, এটি জাতির চেতনা ও প্রেরণার প্রতীক। শিশুদের রঙ-তুলিতে সেই চেতনার প্রতিফলন ঘটেছে, যা নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেবে।”

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, “শিশুদের আঁকা ছবিতে তারা কীভাবে জুলাইকে উপলব্ধি করেছে, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে দেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানার সুযোগ করে দেবে।”

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি