প্রাইম টিভি

ওপেনিং উইকএন্ডে ৯২৭ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়ল স্পাইডার-ম্যান

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

মুক্তির প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে নজির গড়েছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৯২৭ মিলিয়ন ডলারে, যা ওপেনিং উইকএন্ড আয়ের হিসেবে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার ওপেনিং উইকএন্ড আয় ছিল প্রায় ১.২২ বিলিয়ন ডলার।

২২৫ মিলিয়ন ডলার বাজেটের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ উত্তর আমেরিকার বাজার থেকেই প্রথম সপ্তাহান্তে আয় করেছে ৩৫৫ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭২ মিলিয়ন ডলার। সব মিলিয়ে মাত্র তিন দিনেই সিনেমাটির বৈশ্বিক আয় পৌঁছেছে ৯২৭ মিলিয়ন ডলারে, ফলে এটি দ্রুতই বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশের পথে রয়েছে।

আন্তর্জাতিকভাবে সিনেমাটি ৩১ জুলাই মুক্তি পেলেও কয়েকটি দেশে ৩০ জুলাই থেকেই প্রিভিউ শো শুরু হয়। শুধু প্রিভিউ প্রদর্শনী থেকেই আয় হয়েছে প্রায় ৭২ মিলিয়ন ডলার।

নতুন এই সাফল্যের ফলে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং উইকএন্ড আয়ের শীর্ষ চারটি সিনেমাই এখন মার্ভেল স্টুডিওর। তালিকার শীর্ষে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (১.২২ বিলিয়ন ডলার), দ্বিতীয় স্থানে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ (৯২৭ মিলিয়ন ডলার), তৃতীয় স্থানে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ (৬৪০ মিলিয়ন ডলার) এবং চতুর্থ স্থানে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (৬০০ মিলিয়ন ডলার)।

সিনেমার গল্পে দেখা যায়, পুরো পৃথিবী যখন পিটার পার্কারকে ভুলে গেছে, তখন সম্পূর্ণ একা হয়ে পড়া স্পাইডার-ম্যান নিজের ব্যক্তিগত সংকট সামলে শহরকে রক্ষার লড়াই চালিয়ে যায়।

বিনোদন গবেষণা প্রতিষ্ঠান এনঅ্যাক্ট ইনসাইট-এর প্রধান নির্বাহী গ্রেগ ডার্কিন রয়টার্সকে বলেন, মহামারী-পরবর্তী সময়ে তরুণদের মানসিক স্বাস্থ্য, নিঃসঙ্গতা ও বন্ধুত্বের সংকটের বিষয়টি সিনেমাটিতে গভীরভাবে উঠে এসেছে। তার মতে, পিটার পার্কারের একাকীত্ব ও ঘুরে দাঁড়ানোর গল্পই দর্শকদের সঙ্গে আবেগের সংযোগ তৈরি করতে সক্ষম হয়েছে।

বিষয় : সিনেমা হলিউড স্পাইডার ম্যান বিনোদন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ওপেনিং উইকএন্ডে ৯২৭ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়ল স্পাইডার-ম্যান

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

মুক্তির প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে নজির গড়েছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৯২৭ মিলিয়ন ডলারে, যা ওপেনিং উইকএন্ড আয়ের হিসেবে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার ওপেনিং উইকএন্ড আয় ছিল প্রায় ১.২২ বিলিয়ন ডলার।

২২৫ মিলিয়ন ডলার বাজেটের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ উত্তর আমেরিকার বাজার থেকেই প্রথম সপ্তাহান্তে আয় করেছে ৩৫৫ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭২ মিলিয়ন ডলার। সব মিলিয়ে মাত্র তিন দিনেই সিনেমাটির বৈশ্বিক আয় পৌঁছেছে ৯২৭ মিলিয়ন ডলারে, ফলে এটি দ্রুতই বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশের পথে রয়েছে।

আন্তর্জাতিকভাবে সিনেমাটি ৩১ জুলাই মুক্তি পেলেও কয়েকটি দেশে ৩০ জুলাই থেকেই প্রিভিউ শো শুরু হয়। শুধু প্রিভিউ প্রদর্শনী থেকেই আয় হয়েছে প্রায় ৭২ মিলিয়ন ডলার।

নতুন এই সাফল্যের ফলে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং উইকএন্ড আয়ের শীর্ষ চারটি সিনেমাই এখন মার্ভেল স্টুডিওর। তালিকার শীর্ষে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (১.২২ বিলিয়ন ডলার), দ্বিতীয় স্থানে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ (৯২৭ মিলিয়ন ডলার), তৃতীয় স্থানে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ (৬৪০ মিলিয়ন ডলার) এবং চতুর্থ স্থানে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (৬০০ মিলিয়ন ডলার)।

সিনেমার গল্পে দেখা যায়, পুরো পৃথিবী যখন পিটার পার্কারকে ভুলে গেছে, তখন সম্পূর্ণ একা হয়ে পড়া স্পাইডার-ম্যান নিজের ব্যক্তিগত সংকট সামলে শহরকে রক্ষার লড়াই চালিয়ে যায়।

বিনোদন গবেষণা প্রতিষ্ঠান এনঅ্যাক্ট ইনসাইট-এর প্রধান নির্বাহী গ্রেগ ডার্কিন রয়টার্সকে বলেন, মহামারী-পরবর্তী সময়ে তরুণদের মানসিক স্বাস্থ্য, নিঃসঙ্গতা ও বন্ধুত্বের সংকটের বিষয়টি সিনেমাটিতে গভীরভাবে উঠে এসেছে। তার মতে, পিটার পার্কারের একাকীত্ব ও ঘুরে দাঁড়ানোর গল্পই দর্শকদের সঙ্গে আবেগের সংযোগ তৈরি করতে সক্ষম হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি