লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

লিজেন্ডারি ক্রিকেটলীগের ফাইনালে  ফাহিম আফিফ এলিভেন ক্রিকেট ক্লাব বিজয়ী

টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে ‘এ. কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোকো স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে বাফুফেকে ব্রাজিলের বেশ কিছু শর্ত

লম্বা চুল ছেঁটে ‘বাজ কাট’ লুকে চমকে দিলেন হালান্ড

ফুলবাড়ী গেটে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: মেসার্স আন্নাফি ব্রাদার্সের হয়ে মাঠে যুবনেতা বাপ্পী

কমলাপুর স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনা: ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক বরখাস্ত

সালাহকে নিয়ে গুঞ্জন উড়িয়ে দিল ট্রাবজোনস্পোর

ছবি: সংগৃহীত

মোহাম্মদ সালাহকে নিয়ে তুরস্কের ফুটবলে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেটি ভিত্তিহীন বলে জানিয়েছে সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পোর। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে, বেসিকতাসের সঙ্গে প্রতিযোগিতায় সালাহকে দলে ভিড়িয়েছে ট্রাবজোনস্পোর এবং ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

তবে এসব গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাবজোনস্পোরের সভাপতি এরতুগ্রুল দোগান। তুর্কি সংবাদমাধ্যম এ স্পোর-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সালাহর সঙ্গে ক্লাবের কোনো ধরনের চুক্তি হয়নি এবং তাকে দলে আনার কোনো পরিকল্পনাও নেই।

দোগান বলেন, “না, কোনো ধরনের চুক্তি হয়নি। তাকে ট্রাবজোনে আনার কোনো পরিকল্পনাও নেই। এমন কিছু থাকলে সেটি আমাদের পক্ষ থেকেই জানানো হতো এবং গণমাধ্যমও তা জানতে পারত।”

তবে বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে দলে পাওয়ার ইচ্ছার কথা অস্বীকার করেননি ট্রাবজোনস্পোর সভাপতি। তিনি বলেন, “সালাহ অত্যন্ত পেশাদার এবং বিশ্বমানের একজন ফুটবলার। সফল ক্যারিয়ার গড়া সেরা খেলোয়াড়দের একজন তিনি। অবশ্যই, সালাহকে কে না চাইবে? তবে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।”

এর ফলে ট্রাবজোনস্পোরে মোহাম্মদ সালাহর যোগ দেওয়ার জোরালো গুঞ্জনের আপাতত ইতি ঘটল। ক্লাবটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, মিসরীয় এই তারকাকে ঘিরে বর্তমানে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তির বিষয় নেই।

primetv/rir

বিষয় : ফুটবল তুরস্ক মিসর দলবদল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সালাহকে নিয়ে গুঞ্জন উড়িয়ে দিল ট্রাবজোনস্পোর

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

মোহাম্মদ সালাহকে নিয়ে তুরস্কের ফুটবলে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেটি ভিত্তিহীন বলে জানিয়েছে সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পোর। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে, বেসিকতাসের সঙ্গে প্রতিযোগিতায় সালাহকে দলে ভিড়িয়েছে ট্রাবজোনস্পোর এবং ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

তবে এসব গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাবজোনস্পোরের সভাপতি এরতুগ্রুল দোগান। তুর্কি সংবাদমাধ্যম এ স্পোর-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সালাহর সঙ্গে ক্লাবের কোনো ধরনের চুক্তি হয়নি এবং তাকে দলে আনার কোনো পরিকল্পনাও নেই।

দোগান বলেন, “না, কোনো ধরনের চুক্তি হয়নি। তাকে ট্রাবজোনে আনার কোনো পরিকল্পনাও নেই। এমন কিছু থাকলে সেটি আমাদের পক্ষ থেকেই জানানো হতো এবং গণমাধ্যমও তা জানতে পারত।”

তবে বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে দলে পাওয়ার ইচ্ছার কথা অস্বীকার করেননি ট্রাবজোনস্পোর সভাপতি। তিনি বলেন, “সালাহ অত্যন্ত পেশাদার এবং বিশ্বমানের একজন ফুটবলার। সফল ক্যারিয়ার গড়া সেরা খেলোয়াড়দের একজন তিনি। অবশ্যই, সালাহকে কে না চাইবে? তবে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।”

এর ফলে ট্রাবজোনস্পোরে মোহাম্মদ সালাহর যোগ দেওয়ার জোরালো গুঞ্জনের আপাতত ইতি ঘটল। ক্লাবটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, মিসরীয় এই তারকাকে ঘিরে বর্তমানে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তির বিষয় নেই।

primetv/rir

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি