প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা
প্রতীকী ছবি

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলভিত্তিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কঠোরভাবে নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই চিঠি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আমন্ত্রণপত্র তৈরি ও সরকারি চিঠিপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের আইনগত ও প্রটোকল অনুযায়ী প্রাপ্য সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ মনে করে, সরকারি অনুষ্ঠান ও প্রটোকল-সংক্রান্ত কার্যক্রমে এই রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়িত হলে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের যথাযথ রাষ্ট্রীয় প্রটোকল ও মর্যাদা লাভ করবেন।

চিঠিটির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারগণ, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনারগণ, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানগণ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ১১টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্দেশনাটি মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : ডিসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি