নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম)-এর লক্ষ্য বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান-ন্যাপ) ২০২৬-২০৩০ উদ্বোধন করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উদ্যোগে ঢাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আইওএমের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় কর্মপরিকল্পনাটি প্রণয়নে কারিগরি সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস, জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্দ।
অনুষ্ঠানে জাতীয় কর্মপরিকল্পনার পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরাম (আইএমআরএফ) ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জন তুলে ধরা হয়। বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অংশীদার, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও অভিবাসীদের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অভিবাসীদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে জাতীয় কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং জিসিএম বাস্তবায়ন নিয়ে বিষয়ভিত্তিক প্রদর্শনীরও আয়োজন করা হয়।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন