প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয়

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের সাহস, ঐক্য ও আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। এ আন্দোলনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে আরও শক্তিশালী করেছে, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগে ইমপেরিয়াল হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেতৃত্বে নয়; বরং বিভিন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং সর্বস্তরের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে সফল হয়েছে। দেশের প্রয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার জন্য জাতি তাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রধান পরিচয় শিক্ষার্থী। তাই গণতন্ত্র, দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল থেকে শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষা ও নাগরিক দায়িত্ববোধ জোরদারে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয়

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের সাহস, ঐক্য ও আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। এ আন্দোলনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে আরও শক্তিশালী করেছে, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগে ইমপেরিয়াল হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেতৃত্বে নয়; বরং বিভিন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং সর্বস্তরের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে সফল হয়েছে। দেশের প্রয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার জন্য জাতি তাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রধান পরিচয় শিক্ষার্থী। তাই গণতন্ত্র, দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল থেকে শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষা ও নাগরিক দায়িত্ববোধ জোরদারে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি