বিপ্লব মল্লিকের রিপোর্টঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সই ও সিল জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মোংলায় এক সংঘবদ্ধ চক্রের মূলহোতা টুকু শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।"'''
রোববার (২ আগস্ট) তাকে আটক করা হয়। চক্রের অন্য সদস্যদের ধরতে কাজ করছে পুলিশ।"""
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে এক প্রতারক চক্র অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে রোববার বিশেষ অভিযান চালিয়ে চক্রের মূলহোতা টুকু শেখকে আটক করে পুলিশ।""
আটক টুকু শেখ উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে। আটকের পর টুকুর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম-পদবি সম্বলিত সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়।"""
টুকু শেখের বিরুদ্ধে রোববার দিনগত রাতে জাল জলিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন