প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

ভোলাহাটে অভিযান: ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মো. তহুরুল (৩০) ও মো. রেজাউল (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তহুরুল ঘাইবাড়ি গ্রামের মৃত শরিফুল ইসলাম শরীফের ছেলে এবং রেজাউল একই গ্রামের সাইফুদ্দিন মাস্টারের ছেলে।

অভিযানকালে তহুরুলের বাড়ির ভেতরে থাকা একটি অটোচার্জার গ্যারেজে বিশেষ কায়দায় সংরক্ষিত একটি অটোরিকশার চালকের আসনের নিচ থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে পলাতক অন্যান্য মাদক কারবারিদের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ভোলাহাটে অভিযান: ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মো. তহুরুল (৩০) ও মো. রেজাউল (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তহুরুল ঘাইবাড়ি গ্রামের মৃত শরিফুল ইসলাম শরীফের ছেলে এবং রেজাউল একই গ্রামের সাইফুদ্দিন মাস্টারের ছেলে।

অভিযানকালে তহুরুলের বাড়ির ভেতরে থাকা একটি অটোচার্জার গ্যারেজে বিশেষ কায়দায় সংরক্ষিত একটি অটোরিকশার চালকের আসনের নিচ থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে পলাতক অন্যান্য মাদক কারবারিদের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি