প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, জনগণের বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সেবাধর্মী সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই বাহিনী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে মেনে চলবে এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকারের শাসনকালে অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ দেড় যুগ আগে অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হয়েছিল ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ। ১৮ বছরের দীর্ঘ বঞ্চনা কাটিয়ে এই ব্যাচের কর্মকর্তারা রাষ্ট্রের রূপান্তরে এবং চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

নতুন কর্মজীবনে প্রবেশকারী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। জনগণের অকৃত্রিম বন্ধু ও সেবক হয়ে কাজ করার মানসিকতা নিয়ে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে হবে তাদের। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ার করেন যে, শৃঙ্খলা ভঙ্গ বা কোনো অপরাধের সঙ্গে জাড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের ৬ মাস মেয়াদি এই মৌলিক প্রশিক্ষণের প্রথম পর্যায়ে ৫৮ জন প্রশিক্ষণার্থী সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানসহ সরকারের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

primetv/rir

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, জনগণের বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি