নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপারের কাছে গোপন সংবাদের মাধ্যমে তথ্য আসে যে, পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে দীর্ঘদিন ধরে ব্যাপকভাবে চোলাই মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় গত ৩১ জুলাই রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দিবর গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৫০০ লিটারের অধিক চোলাই মদ ও চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। একই সঙ্গে চোলাই মদ ব্যবসার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই জব্দকৃত বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩)। তারা উভয়েই মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে এবং পত্নীতলা উপজেলার দিবর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন