দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিত এই অভিনেত্রী এখন দেশটির সিনেটর।
নিউইয়র্ক পোস্টসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বামপন্থী রাজনৈতিক জোট হিস্টোরিক প্যাক্ট-এর প্রার্থী হিসেবে গত মার্চে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে জয়ী হন ৩৩ বছর বয়সী দেইসি। এরপর গত ২০ জুলাই রাজধানী বোগোতায় সিনেটর হিসেবে শপথ নেন তিনি। আগামী চার বছর তিনি নর্তে দে সান্তান্দের অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।
দেইসির পেশাজীবনের পথচলা ছিল নানা চড়াই-উতরাইয়ে ভরা। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও ২০১৭ সালে তিনি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিতি লাভ করেন। প্রায় দুই বছর পর সেই অঙ্গন ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন।
বর্তমানে তিনি প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে কর্মরত ব্যক্তিদের শ্রম অধিকার, সামাজিক নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার পক্ষে কাজ করছেন। তার মতে, এ খাতের কর্মীদের শোষণ থেকে রক্ষায় সুস্পষ্ট আইন এবং রাষ্ট্রীয় সুরক্ষা প্রয়োজন।
সিনেটর হিসেবে দেইসি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পের কর্মীদের জন্য শ্রমনীতি, স্বাস্থ্যসেবা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি নারীর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা, যৌন নির্যাতন প্রতিরোধ এবং সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নেবেন।
নির্বাচনে অংশ নেওয়ার পর তার অতীত পেশা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়। এর জবাবে দেইসি বলেন, প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে কাজ করেছেন বলেই একজন নারীর জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখার অধিকার খর্ব হতে পারে না।
তিনি ইতালির সাবেক আইনপ্রণেতা ইলোনা স্ট্যালারের উদাহরণ টেনে বলেন, অতীত পেশার কারণে কাউকে জনসেবার সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়।
এক ভাষণে দেইসি বলেন, “আমার অভিজ্ঞতা আমাকে বৈষম্য, স্বাধীনতার সংগ্রাম এবং গণ-অর্থনীতি বুঝতে সাহায্য করেছে। সেই অভিজ্ঞতা থেকেই মানুষের দাবি আইন প্রণয়নের টেবিলে তুলে ধরতে চাই।”
তিনি আরও বলেন, “সমাজ প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পকে গ্রহণ করলেও, সেই শিল্পের মানুষদের ক্ষমতার জায়গায় দেখতে চায় না।”
কলম্বিয়ার জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সর্বশেষ সিনেট নির্বাচনে হিস্টোরিক প্যাক্ট মোট ভোটের ২২ দশমিক ৭২ শতাংশ পেয়ে ২৫টি আসনে জয়ী হয়। প্রায় ৪৪ লাখ ভোট পাওয়া এই জোট বর্তমানে দেশটির অন্যতম বৃহৎ সংসদীয় জোট।
কুকুটা শহরে জন্ম নেওয়া দেইসি জানিয়েছেন, সংসদে তার অগ্রাধিকার থাকবে মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, যৌন নির্যাতন প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন