কক্সবাজারের উখিয়ায় নদীপথে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি মো. মনজুর আলী। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার দক্ষিণ রহমতের বিল গ্রামের বাসিন্দা এবং মো. আনোয়ার আলীর ছেলে।
বুধবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল দক্ষিণ রহমতের বিল এলাকায় নদীপথে অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার থেকে মাথায় একটি বস্তা বহন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশরত এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি দৌড়ে নদীপথে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
পরে তার বহন করা বস্তা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনজুর আলী স্বীকার করেন, তিনি ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন