চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি মোসা. পিয়ারা বেগম (৪০)। তিনি মো. ইসরাইলের স্ত্রী, মৃত জদ্দিসের কন্যা এবং মোছা. রুলি বেগমের সন্তান। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক গ্রামে।
অভিযান চলাকালে তাঁর কাছ থেকে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলায় আটক আসামির সংখ্যা একজন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন