প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশের পানির ট্যাংকে বিষ, ৪৯ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পুলিশের জন্য সংরক্ষিত পানির ট্যাংকে বিষ জাতীয় পদার্থ মেশানোর অভিযোগে ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষমিশ্রিত পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকালে আলীনগর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ইয়াসিনসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা আসামি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের জন্য সংরক্ষিত পানির ট্যাংকে বিষ প্রয়োগের অভিযোগে মামলাটি করা হয়েছে। একই ঘটনায় জঙ্গল সলিমপুর এলাকার এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।

অসুস্থ তিন পুলিশ সদস্য হলেন আলীনগর অস্থায়ী ক্যাম্পে কর্মরত কনস্টেবল মাঈন উদ্দিন ভূঁইয়া, ইয়াসির আরাফাত ও সাজ্জাদ হোসেন। পুলিশ জানায়, রোববার সকালে ট্যাংকের পানি পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পানি পান করার সময় তারা পানিতে এক ধরনের দুর্গন্ধ অনুভব করেছিলেন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মহিনুল ইসলাম জানান, পাইপলাইনের মাধ্যমে পানি এনে পুলিশের জন্য সংরক্ষিত যে ট্যাংকে রাখা হয়, কেবল সেই ট্যাংকেই বিষ জাতীয় কিছু প্রয়োগ করা হয়েছে। ঘটনাস্থলে পাইপলাইনের একটি অংশ কাটা অবস্থায় পাওয়া গেছে। ওই কাটা অংশ দিয়েই দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

তিনি আরও জানান, ট্যাংকের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাসজমি দখল করে প্লট তৈরি ও বিক্রির মাধ্যমে এলাকাটিকে কার্যত 'রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্রে' পরিণত করেছে চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্র। পুরো এলাকা চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী ইয়াসিনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখানে লাখো মানুষের বসবাস এবং দুর্গম ভূপ্রকৃতির কারণে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার প্রতিরোধের মুখে পড়তে হয়।

এর আগে গত ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন। এর দুই দিন আগে আলীনগরে স্থাপিত একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে রাতের আঁধারে হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশের পানির ট্যাংকে বিষ, ৪৯ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি