প্রাইম টিভি

ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্য, সমালোচনার মুখে ভারতীয় অভিনেত্রী পার্ল মানি

ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী ও সঞ্চালক পার্ল মানি। বিতর্কের পর তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতে অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানা গেছে।

রিয়েলিটি শো ‘বিগ বস মালয়ালম’-এর সাবেক প্রতিযোগী পার্ল মানি গত ২৪ জুলাই শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি আন্দোলনের পরিস্থিতিকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে সবার নিরাপত্তা কামনা করেন।

পোস্টে তিনি লেখেন, “আমার একটাই প্রার্থনা—কেউ যেন আঘাত না পান, সবাই নিরাপদে থাকুন। জীবন বিপন্ন হলে ঘরে ফিরে যান। কোনো দাবির জন্যই জীবন দেওয়া যুক্তিযুক্ত নয়।”

তিনি আরও আশা প্রকাশ করেন, আন্দোলন যেন অন্য কোনো দিকে মোড় না নেয়। তবে পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার কমেন্ট সেকশনটি আমার বাকস্বাধীনতার প্রতিফলন’। একই সঙ্গে তিনি কমেন্ট সেকশন বন্ধ করে দেন।

এতেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ ক্ষুব্ধ হন। অনেকেই তার এই অবস্থানকে ‘কূটনৈতিক’ বলে সমালোচনা করেন। পরে তার পুরোনো পোস্টগুলোর কমেন্টেও অনেকে আন্দোলন নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

সমালোচকদের কেউ কেউ অভিযোগ করেন, পার্ল মানি সাধারণ শিক্ষার্থীদের সংগ্রাম ও ত্যাগের বাস্তবতা বুঝতে পারছেন না। যদিও অভিনেত্রী তার পোস্টে মূলত সহিংসতা এড়িয়ে নিরাপত্তার আহ্বান জানিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, বিতর্কের আগে ইনস্টাগ্রামে পার্ল মানির অনুসারীর সংখ্যা ছিল প্রায় ২৭ লাখ। দুই দিনের মধ্যে তা কমে প্রায় ২৪ লাখে নেমে এসেছে। একই সঙ্গে ইউটিউব ও ফেসবুকেও তার অনুসারী ও সাবস্ক্রাইবার সংখ্যা কমেছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্য, সমালোচনার মুখে ভারতীয় অভিনেত্রী পার্ল মানি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী ও সঞ্চালক পার্ল মানি। বিতর্কের পর তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতে অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানা গেছে।

রিয়েলিটি শো ‘বিগ বস মালয়ালম’-এর সাবেক প্রতিযোগী পার্ল মানি গত ২৪ জুলাই শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি আন্দোলনের পরিস্থিতিকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে সবার নিরাপত্তা কামনা করেন।

পোস্টে তিনি লেখেন, “আমার একটাই প্রার্থনা—কেউ যেন আঘাত না পান, সবাই নিরাপদে থাকুন। জীবন বিপন্ন হলে ঘরে ফিরে যান। কোনো দাবির জন্যই জীবন দেওয়া যুক্তিযুক্ত নয়।”

তিনি আরও আশা প্রকাশ করেন, আন্দোলন যেন অন্য কোনো দিকে মোড় না নেয়। তবে পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার কমেন্ট সেকশনটি আমার বাকস্বাধীনতার প্রতিফলন’। একই সঙ্গে তিনি কমেন্ট সেকশন বন্ধ করে দেন।

এতেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ ক্ষুব্ধ হন। অনেকেই তার এই অবস্থানকে ‘কূটনৈতিক’ বলে সমালোচনা করেন। পরে তার পুরোনো পোস্টগুলোর কমেন্টেও অনেকে আন্দোলন নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

সমালোচকদের কেউ কেউ অভিযোগ করেন, পার্ল মানি সাধারণ শিক্ষার্থীদের সংগ্রাম ও ত্যাগের বাস্তবতা বুঝতে পারছেন না। যদিও অভিনেত্রী তার পোস্টে মূলত সহিংসতা এড়িয়ে নিরাপত্তার আহ্বান জানিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, বিতর্কের আগে ইনস্টাগ্রামে পার্ল মানির অনুসারীর সংখ্যা ছিল প্রায় ২৭ লাখ। দুই দিনের মধ্যে তা কমে প্রায় ২৪ লাখে নেমে এসেছে। একই সঙ্গে ইউটিউব ও ফেসবুকেও তার অনুসারী ও সাবস্ক্রাইবার সংখ্যা কমেছে বলে জানা গেছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি