বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রাম চরণ শুটিং চলাকালে হাতে পাওয়া গুরুতর আঘাতের পর অস্ত্রোপচার করিয়েছেন। বর্তমানে তিনি বিপদমুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে তার পরিবার।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন স্পোর্টস-অ্যাকশনধর্মী সিনেমা ‘পেদ্দি’-র একটি কুস্তির দৃশ্যের শুটিংয়ের সময় রাম চরণের ডান হাতের কব্জিতে আঘাত লাগে। পরে চিকিৎসা পরীক্ষায় তার কব্জিতে ‘গ্রেড-৩ কার্টিলেজ টিয়ার’ এবং হাড়ের ক্ষতির বিষয়টি ধরা পড়ে।
উন্নত চিকিৎসার জন্য তাকে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে তার হাতে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
অস্ত্রোপচারে নেতৃত্ব দেন খ্যাতনামা অর্থোপেডিক সার্জন ড. এস. রাজাশেকরণ, আন্তর্জাতিক হাত ও কব্জি বিশেষজ্ঞ ড. আলেহান্দ্রো বাদিয়া (মিয়ামি, যুক্তরাষ্ট্র) এবং ড. প্রবীণ ভরদ্বাজ।
রাম চরণের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শুটিংয়ে ফেরার আগে তাকে কিছুদিন ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পাশে ছিলেন স্ত্রী উপাসনা কামিনেনি। এছাড়া বাবা অভিনেতা চিরঞ্জীবী ও মা সুরেখাও তার খোঁজখবর নিয়েছেন।
উল্লেখ্য, রাম চরণ বর্তমানে পরিচালক বুচি বাবু সানার ‘পেদ্দি’ সিনেমায় অভিনয় করছেন। এতে তার বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর। সুস্থ হওয়ার পর তিনি সুকুমার পরিচালিত তার পরবর্তী বড় বাজেটের সিনেমা ‘আরসি১৭’-এর কাজে ফিরবেন বলে জানা গেছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন