দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত সাংবিধানিক, আইনি ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি সেদিন জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন