প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে পিস্তল ও গুলিসহ আটক ২

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বায়েজিদ বোস্তামী থানার অভিযানে ওয়াজেদিয়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ডেভিড ইমনের দুই অন্যতম সহযোগীকে গ্রেপ্তার করানহয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাতে অক্সিজেন-কুয়াইশ রোডের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, বায়েজিদ বোস্তামি থানাধীন ট্যানারি বটতল এলাকার মোঃ ইউসুফের ছেলে মোঃ আসিফ (২৫) ও পাহাড়তলী থানাধীন আমান বাজার এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে সাইদুল ইসলাম প্রকাশ আরিফ (২৪)।

সোমবার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি আসিফ অক্সিজেন কুয়াইশ রোডের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযানে যায় বায়েজিদ বোস্তামী পুলিশ। সেখানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা চট্টগ্রামের আলোচিত চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী।

গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনসহ মোট ১১টি মামলা এবং সাইদুল ইসলাম আরিফের বিরুদ্ধে ২টি চাঁদাবাজির মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে পিস্তল ও গুলিসহ আটক ২

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বায়েজিদ বোস্তামী থানার অভিযানে ওয়াজেদিয়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ডেভিড ইমনের দুই অন্যতম সহযোগীকে গ্রেপ্তার করানহয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাতে অক্সিজেন-কুয়াইশ রোডের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, বায়েজিদ বোস্তামি থানাধীন ট্যানারি বটতল এলাকার মোঃ ইউসুফের ছেলে মোঃ আসিফ (২৫) ও পাহাড়তলী থানাধীন আমান বাজার এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে সাইদুল ইসলাম প্রকাশ আরিফ (২৪)।

সোমবার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি আসিফ অক্সিজেন কুয়াইশ রোডের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযানে যায় বায়েজিদ বোস্তামী পুলিশ। সেখানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা চট্টগ্রামের আলোচিত চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী।

গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনসহ মোট ১১টি মামলা এবং সাইদুল ইসলাম আরিফের বিরুদ্ধে ২টি চাঁদাবাজির মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি