প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশও সঠিকভাবে গড়ে উঠবে’প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশ গড়ার কাজ শুরু করেছে, তবে সেই পথচলাকে সফল করতে আগামী প্রজন্মকে নিজেদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিশুদের উদ্দেশে বলেন, এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আজকের শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, আন্তর্জাতিক মানের ক্রিকেটার, সাঁতারু ও টেনিস খেলোয়াড় তৈরি হবে। তাই নিজেদের আত্মগঠনে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

পরিবেশ সংরক্ষণের বিষয়ে প্রধানমন্ত্রী শিশুদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং অন্যদেরও তা থেকে বিরত রাখতে হবে। পুকুর, নদী কিংবা আশপাশের পরিবেশ নোংরা হতে দেখলে তা পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এতে পরিবেশ সুন্দর ও বাসযোগ্য থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি স্বাস্থ্যকর পরিবেশ পাবে।

পশুপাখির প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণী সৃষ্টিকর্তার সৃষ্টি। তাদের প্রতি নিষ্ঠুর আচরণ না করে যত্ন নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, শিশুরা পড়াশোনা, খেলাধুলা, সংগীত, চিত্রাঙ্কন কিংবা যে কোনো সৃজনশীল ক্ষেত্রে নিজেদের বিকশিত করতে চাইলে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক ও সামাজিক সংবাদের পাশাপাশি শিশুদের অর্জন ও সম্ভাবনাকেও সংবাদমাধ্যমে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। তিনি আগামী দিনের সংবাদে শিশুদের এ আয়োজন ও সাফল্যকে অগ্রাধিকার দিয়ে প্রচারের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশও সঠিকভাবে গড়ে উঠবে’প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি