আনিসুল ইসলাম (গাজীপুর)
গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে নগর ভবনের মিলনায়তনে এক বাজেট সভায় আনুষ্ঠানিকভাবে এই বাজেট পেশ করেন সিটি প্রশাসক শওকত হোসেন সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নগরীকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও মশক নিধন খাতকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে এই বাজেটে। আনিসুল ইসলামের রিপোর্ট
গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। নাগরিকদের সামনে বাজেট তোলে ধরেন সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
বাজেট ঘোষণায় সভাপতিত্ব করেন, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম। সভায় অন্যদের মধ্যে সিটি করপোরেশনের সচিব ফিরোজ আল মামুদ, হিসাবে রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের সচিব ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থ বছরে এবার ৫ হাজার ১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেট অনুযায়ী,মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা, ব্যয় ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নগরকে গ্রীন ও ক্লিন সিটিতে উন্নীত করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এতে রাস্তা ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মশক নিধনে গুরুত্ব দেয়া হয়েছে বলে জানায় সিটি প্রশাসক।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন