ওমর ফারুকের রিপোর্ট
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক টাস্কফোর্স অভিযানে নয় এ্যাম্পুল ক্ষতিকর বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত 'লিজেসিক' ইনজেকশনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
২৭ জুলাই সোমবার দুপুর ১২:৫০ থেকে ১:২০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ইসলামপুর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মেহের আলী (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইসলামপুর এলাকার মোঃ সবুর আলী ও মোছাঃ পারুল বেগমের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে মেহের আলীকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ০৯ (নয়) এ্যাম্পুল নিষিদ্ধ বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত লিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন