প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

মোটরসাইকেলে ইয়াবা পাচার, নোয়াখালীতে ৩,৯৫০ পিসসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ২টার দিকে উপজেলার সেবারহাট মধ্যম বাজারে ফেনী-চৌমুহনী মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল ইসলাম (৩৯)  সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর এলাকার বাসিন্দা। নজরুল ইসলাম (৪১) একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ ওমর ফারুক ওরফে 'বুলেট ফারুক' নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচারকারী একটি চক্রের সন্ধান মেলে।

পরবর্তীতে ওই চক্রেরই আরেক সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে 'প্রফেসর সোহেল'কে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া এই দুজনের দেওয়া গোপন তথ্যের ওপর ভিত্তি করেই সেনবাগে যৌথ চেকপোস্ট বসিয়ে মঙ্গলবারের এই সফল অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম এই পাচারকারী চক্রের অন্যতম প্রধান হোতা এবং সেনবাগ এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।"

এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মোটরসাইকেলে ইয়াবা পাচার, নোয়াখালীতে ৩,৯৫০ পিসসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ২টার দিকে উপজেলার সেবারহাট মধ্যম বাজারে ফেনী-চৌমুহনী মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল ইসলাম (৩৯)  সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর এলাকার বাসিন্দা। নজরুল ইসলাম (৪১) একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ ওমর ফারুক ওরফে 'বুলেট ফারুক' নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচারকারী একটি চক্রের সন্ধান মেলে।

পরবর্তীতে ওই চক্রেরই আরেক সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে 'প্রফেসর সোহেল'কে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া এই দুজনের দেওয়া গোপন তথ্যের ওপর ভিত্তি করেই সেনবাগে যৌথ চেকপোস্ট বসিয়ে মঙ্গলবারের এই সফল অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম এই পাচারকারী চক্রের অন্যতম প্রধান হোতা এবং সেনবাগ এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।"

এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি