প্রাইম টিভি

ফুটবল শিল্পকে ধ্বংস করছেন ইনফান্তিনো’: ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা প্রধান

বিনোদন ডেস্ক 

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার (FIFA) সিদ্ধান্ত ও টুর্নামেন্ট সম্প্রসারণ নীতির তীব্র সমালোচনা করে সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন স্প্যানিশ লা লিগার (La Liga) সভাপতি হাভিয়ের তেবাস ইতালীয় সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস সরাসরি অভিযোগ তোলেন, ইনফান্তিনোর কর্মকাণ্ড বিশ্ব ফুটবল শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

ফিফা সভাপতির দায়িত্ব থেকে ইনফান্তিনোর সরে দাঁড়ানো উচিত কি না—এমন প্রশ্নে তেবাস বলেন:

"আমার মতে, হ্যাঁ। আমি মনে করি ফিফায় তার সময় শেষ হয়ে গেছে। তবে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও বিভিন্ন জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর সমর্থন তার পক্ষে থাকায় তিনি হয়তো পদ ছাড়বেন না। ফিফার নির্বাচন ব্যবস্থা মূল থেকেই ত্রুটিপূর্ণ ও ভারসাম্যহীন। পরাজয়ের ভয়ে কেউ বিরোধী প্রার্থী হতে চায় না। অনেকেই ব্যক্তিগতভাবে ইনফান্তিনোর নীতির বিরুদ্ধে কথা বললেও প্রকাশ্যে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।"

২০৩০ বিশ্বকাপকে ৬৪ টিমে উন্নীত করার প্রস্তাবের কড়া সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক ফুটবলের প্রসারের নামে ঘরোয়া ফুটবল ও লিগগুলোকে ধ্বংস করা হচ্ছে। ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য লাখ লাখ কর্মসংস্থান তৈরি করা স্থানীয় ফুটবল ইন্ডাস্ট্রিকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে।

  •  টুর্নামেন্টে বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’ এবং ফাইনাল ম্যাচে বিরতির সময় বাড়িয়ে ২৭ মিনিট করাকে ফুটবলের স্বার্থে নয়, বরং পুরোপুরি বাণিজ্যিক বিজ্ঞাপনী উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি। বিশ্বকাপে লাল কার্ড পাওয়া মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা ফিফা স্থগিত করায় উদ্বেগ প্রকাশ করেন তেবাস। মার্কিন যুক্তরাষ্ট্র শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ায় এই বিতর্ক ধামাচাপা পড়েছে, অন্যথায় এটি ইনফান্তিনোর পদের জন্যই হুমকি হতে পারত বলে তিনি উল্লেখ করেন।

বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই ইউরোপীয় লিগগুলোর সঙ্গে ফিফার কাঠামোগত দ্বন্দ্ব এখন নতুন মাত্রা পেয়েছে। একদিকে ইনফান্তিনো ২০২৭-২০৩১ মেয়াদের জন্য চতুর্থবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে ঘরোয়া লিগের স্বার্থ রক্ষায় সরব হয়ে উঠছেন হাভিয়ের তেবাসের মতো শক্তিশালী ফুটবল সংগঠকেরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ফুটবল শিল্পকে ধ্বংস করছেন ইনফান্তিনো’: ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা প্রধান

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি