প্রাইম টিভি

শিল্পা-রাজকে নিয়ে মানহানিকর পোস্টে আদালতের নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্কঃ 

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট বা মন্তব্য প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ভারতের মুম্বাইয়ের দিন্ডোশী আদালত। একই সঙ্গে ইতোমধ্যে প্রকাশিত এই সংক্রান্ত সব ধরনের পোস্ট ও ভিডিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমিতা যাদবের বিরুদ্ধে আদালত অবমাননা ও মানহানির মামলা করেন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। মামলায় অভিযোগ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শমিতা তার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে এই তারকা দম্পতিকে নিয়ে একাধিক আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশ করে আসছেন।

মামলার শুনানিকালে রাজ-শিল্পার পক্ষে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন জানান তাদের আইনজীবী প্রদীপ গান্ধী। তিনি আদালতে যুক্তি তুলে ধরে বলেন:

"শমিতা যাদবের একাধিক পোস্টে শিল্পা ও রাজকে অপরাধী হিসেবে উপস্থাপন করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে এবং বিদ্বেষমূলক উদ্দেশ্যে এসব পোস্ট প্রকাশ করা হয়েছে, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।"

আবেদনটি গ্রহণ করে দিন্ডোশী আদালতের অতিরিক্ত বিচারক এস এম বুক্কে নির্দেশ দেন যে, শমিতা যাদব কিংবা তার কোনো প্রতিনিধি বা সহযোগী শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে কোনো মানহানিকর তথ্য, পোস্ট বা ভিডিও প্রচার করতে পারবেন না। পাশাপাশি, পূর্বে প্রকাশিত সব আপত্তিকর কনটেন্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালে পর্নোগ্রাফি-সংক্রান্ত একটি মামলায় রাজ কুন্দ্রার নাম সামনে এলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং কিছুদিন কারাগারেও থাকতে হয়। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। বর্তমানে মামলাটি ভারতের নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা জানান, দীর্ঘদিন ধরে মামলার বিচারপ্রক্রিয়া ঝুলে থাকায় তিনি তীব্র মানসিক চাপের মধ্যে রয়েছেন। গত সাড়ে চার বছর ধরে মামলায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় চলতি বছরের এপ্রিলে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন এই ব্যবসায়ী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

শিল্পা-রাজকে নিয়ে মানহানিকর পোস্টে আদালতের নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি