মোঃ মাসুদ সরদার বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় ফোক ও বাউল কণ্ঠশিল্পী শিমুল হাসান আবারও শ্রোতাদের জন্য নিয়ে আসছেন নতুন গান ‘তারে পাইলাম না’। গানটি আগামীকাল সন্ধ্যা ৬টায় শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল “Shimul Hasan Baul”-এ প্রকাশিত হবে।
ভালোবাসা, আবেগ ও বিচ্ছেদের অনুভূতি নিয়ে নির্মিত এ গানটির কথা লিখেছেন মল্লিক রাসেল। গানটির সুর করেছেন শিমুল হাসান, আর সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন আহমেদ সাজীব।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ফিরোজ সরকার। এতে অভিনয় করেছেন শিমুল হাসান, আনিশা খান, গুলজার খান, মল্লিক রাসেল ও রাশমি রহমান। ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন জুয়েল রানা এবং সহকারী হিসেবে ছিলেন এস কে আশরাফুল। সম্পাদনা ও কালার করেছেন আশরাফুল ইসলাম নেল।
এছাড়া আর্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন আপন শেখ, লাইট গ্রাফার হিসেবে ছিলেন মো. সানওয়ার মিয়া টিম, মেকআপ করেছেন অপুর্ব টিম এবং প্রোডাকশন ম্যানেজারের দায়িত্বে ছিলেন রবিন খান। প্রচারণার ডিজাইন করেছেন মুন্না (MNMFX)।
শিল্পী শিমুল হাসান জানান, দর্শক-শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নিয়মিত নতুন গান উপহার দেওয়ার চেষ্টা করছেন। তিনি আশা প্রকাশ করেন, ‘তারে পাইলাম না’ গানটিও সবার ভালো লাগবে এবং শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেবে।
উল্লেখ্য, গানটি Shimul Hasan Baul লেবেল থেকে প্রকাশিত হবে এবং আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাবে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন