মার্কিন হামলায় ইরানের ৭ সেনা ও ৩০ বেসামরিক নাগরিক নিহত
ইরানের একটি সেনাঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির ৭ জন সেনাসদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সময়ে দক্ষিণ ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর ৩৮৮তম ব্রিগেডের ঘাঁটিতে কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় ঘাঁটির অতিথিশালা, প্রহরী পোস্ট ও সেনাদের আবাসন ভবনকে লক্ষ্যবস্তু করা হয়। তবে সেনাবাহিনীর দাবি, তাদের ‘প্যাসিভ ডিফেন্স’ (নিষ্ক্রিয় প্রতিরক্ষা) ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা অনেক কম হয়েছে।
এই হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ আখ্যা দিয়ে ইরানের সেনাবাহিনী সতর্কবার্তা দিয়েছে যে, উপযুক্ত সময়ে এই হামলার ‘কঠোর জবাব’ দেওয়া হবে।
এদিকে, ইরানের সরকারি মুখপাত্র ফারিমা মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, গত কয়েক দিনের মার্কিন হামলায় দক্ষিণ ইরানে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবে। তিনি আরও যোগ করেন, ইরানের দক্ষিণাঞ্চল এই দেশের স্পন্দিত হৃদয়।
অবশ্য ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে, এই হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন