ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ও সন্ধ্যায় ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে ৩৫ থেকে ৪০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী মহাসড়কের কয়েকটি স্থানে এ ঝটিকা মিছিল বের করে। মিছিল শেষে তারা দ্রুত আত্মগোপনে চলে যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পর রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন নেতাকর্মী পানিতে সাঁতরে নদীর অপর প্রান্তে পালিয়ে যায়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুন্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে প্রথম চারজন সাভার বাসস্ট্যান্ডের রেন্ট-এ-কার চালক এবং বাকি ৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে সাভার পৌর এলাকার নেতাকর্মীদের সংখ্যাই বেশি। তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজীব সমর ও আতিকের অনুসারী বলে জানা গেছে।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে বুধবার (১৫ জুলাই) সকালে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজই আদালতে পাঠানো হবে।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন