প্রাইম টিভি

ফের মাসুদ হয়ে ফিরছেন আফরান নিশো, ডিসেম্বরে আসছে ‘সুড়ঙ্গ ২’

আফরান নিশো। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো বহুল আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ ২’-এর। দুই বছর আগে ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সেই সিনেমা শুধু বক্স অফিসেই সাফল্য পায়নি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও বাজিমাত করে। এবার সেই গল্পের নতুন অধ্যায় নিয়ে ফিরছেন নির্মাতা রায়হান রাফী ও আফরান নিশো।

শুক্রবার বিকেল ৫টায় দেড় মিনিটের একটি বিশেষ ঘোষণা ভিডিও প্রকাশ করে ‘সুড়ঙ্গ ২’ নির্মাণের বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট। এতদিন ধরে সিনেমাটি নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার সেটি আনুষ্ঠানিক রূপ পেল।

নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন যাত্রা। তবে এবার গল্পের পরিধি আরও বিস্তৃত হবে। আধুনিক প্রযুক্তি, বৃহৎ ক্যানভাস এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করতে চায় টিমটি।

এসভিএফ এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা এবং এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সনি বলেন, “‘সুড়ঙ্গ ২’ শুধু একটি সফল ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা নয়, এটি এমন একটি গল্প বলার প্রয়াস, যা বর্তমান সময়ের দর্শকের প্রত্যাশা এবং বাংলা সিনেমার ভবিষ্যৎ ভাবনাকে প্রতিফলিত করবে।”

নির্মাতা রায়হান রাফীর ভাষ্য, ‘সুড়ঙ্গ ২’-এ এমন একটি জগত উন্মোচিত হবে, যা কেবল আগের গল্পের সম্প্রসারণ নয়; বরং তাঁর চলচ্চিত্র ইউনিভার্সকে আরও সমৃদ্ধ করবে। মানুষের অন্তর্গত অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার সংগ্রামকে এবার আরও বড় পরিসরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, “দর্শকদের কাছে আমার অনুরোধ, ‘সুড়ঙ্গ ২’-কে শুধু সিক্যুয়েল হিসেবে না দেখে একটি নতুন সিনেম্যাটিক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন। কারণ এবার আমরা শুধু একটি গল্প বলছি না, বরং আরও গভীর ও বিস্তৃত এক যাত্রা নির্মাণ করছি।”

এদিকে প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আফরান নিশোও নতুন এই যাত্রা নিয়ে বেশ উচ্ছ্বসিত। তাঁর ভাষায়, “‘সুড়ঙ্গ’ আমার প্রথম সিনেমা, তাই এটি সবসময়ই আমার কাছে বিশেষ। ‘মাসুদ’ চরিত্রটি আমার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। দর্শকরা যেভাবে চরিত্রটিকে গ্রহণ করেছেন, তা আমার জন্য বড় প্রাপ্তি। এবার নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ আর নতুন কিছু চমক নিয়ে ফিরছি।”

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিংয়ের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

বিষয় : আফরান নিশো নতুন সিনেমা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১৩ জুন ২০২৬

ফের মাসুদ হয়ে ফিরছেন আফরান নিশো, ডিসেম্বরে আসছে ‘সুড়ঙ্গ ২’

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি