লগইন
প্রাইম টিভি
আপডেট : শুক্রবার, ১২ জুন ২০২৬

চসিক প্রশাসকের সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস উদ্‌যাপনের প্রস্তুতি

কেরানীহাটে আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা ‘রিমিক্স ২.০’-এর শুভ উদ্বোধন

সরকার প্রধানের এ সফরে মোংলা বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনমাত্রা যোগ হবে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দরে ৮ হাজার ২৫০ টন চিটাগুড় নিয়ে বিদেশি জাহাজ মভি হাই-হং

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

১৫ দিনের ব্যবধানে বিদেশি ফলের দাম প্রায় দ্বিগুণ।

নৌপথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন।

মানববন্ধন

নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিক-কর্মচারীরা।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মামার ঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

মানববন্ধনে সংগঠনটির মোংলা শাখার সভাপতি গাজী মাইনুল ইসলাম মনু বলেন, গত ৬ জুলাই সুন্দরবনের অভ্যন্তরে শিবসা নদীসংলগ্ন শিংয়ের নালা নৌপথে এমভি আব্দুল হাকিম-০১ নামের একটি কার্গো জাহাজে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীরা জাহাজের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, মালামাল লুট করে এবং মাস্টার ব্রিজ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি অভিযোগ করেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে নৌযান শ্রমিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, নৌপথে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় নৌযান শ্রমিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন নৌযান শ্রমিক-কর্মচারী নেতা মো. সোহাগ চৌধুরী, মো. বেলাল হোসেন, অপূর্ব মণ্ডল, তরিকুল ইসলাম মাস্টার, কনক মাস্টার ও মো. রিয়াজ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নৌযান ধর্মঘট, কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নৌপথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন।

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিক-কর্মচারীরা।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মামার ঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

মানববন্ধনে সংগঠনটির মোংলা শাখার সভাপতি গাজী মাইনুল ইসলাম মনু বলেন, গত ৬ জুলাই সুন্দরবনের অভ্যন্তরে শিবসা নদীসংলগ্ন শিংয়ের নালা নৌপথে এমভি আব্দুল হাকিম-০১ নামের একটি কার্গো জাহাজে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীরা জাহাজের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, মালামাল লুট করে এবং মাস্টার ব্রিজ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি অভিযোগ করেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে নৌযান শ্রমিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, নৌপথে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় নৌযান শ্রমিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন নৌযান শ্রমিক-কর্মচারী নেতা মো. সোহাগ চৌধুরী, মো. বেলাল হোসেন, অপূর্ব মণ্ডল, তরিকুল ইসলাম মাস্টার, কনক মাস্টার ও মো. রিয়াজ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নৌযান ধর্মঘট, কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি